
সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির পক্ষ থেকে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ে চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এসময় কল্যান সমিতির মোট ৩২ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১লক্ষ ৩২ হাজার ৩২৮ টাকার চেক প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার, শিক্ষকনেতা অরুপ সাহা, সুকৃতি মন্ডল, মো: আব্দুল্যা, সাইদুর রহমান প্রমুখ। এসময় শিক্ষক কর্মচারীরা উক্ত টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.