বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

শান্তি ভঙ্গকারি ডাক্তার চিন্ময় দত্তের শাস্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ডাক্তার চিন্ময় দত্ত ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে গোহাটা কালীবাড়ির এলাকাবাসী।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালী বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে তারা। মানববন্ধনে অংশ নেন ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাধা হালদার, মৃণাল কান্তি বিশ্বাস, দীপিকা রানী বিশ্বাস সহ আরো অনেকে।

বক্তারা বলেন, কৃষ্ণপদ ভদ্র নামে গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগে কর্মরত এক ব্যক্তি খাটরা সার্বজনীন কালীবাড়ি নিকট জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই বাড়ির পিছনের সাত তলা ভবনের মালিক ডাক্তার চিন্ময় দত্ত নিজ স্বার্থে প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে জোরপূর্বক কৃষ্ণপদ ভদ্রের নির্মাণাধীন বাড়ির কিছু অংশ ভেঙে ফেলেন।

বক্তারা আরো বলেন, তিনি ওই এলাকায় আসার পূর্বে আমরা হিন্দু-মুসলিম শান্তিতে বসবাস করে আসতেছিলাম। আমরা অত্যাচারী ও শান্তি ভঙ্গকারি ডাক্তার চিন্ময় দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!