মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে নিম্ন আদালতের রায় জেলা জজ আদালতে স্থগিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে সাতক্ষীরা সহকারী জজ আদালত (সদর) এর ঘোষিত রায় স্থগিত করেছেন বিজ্ঞ জেলা জজ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০)মিস আপিল ৩১/২০২০ নং মোকদ্দমায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ মফিজুর রহমান এই স্থগিতাদেশ দেন। এর আগে সাতক্ষীরার সহকারী জজ (সদর) আদালতের বিচারক দেওয়ানী ২৩/২০২০ নং মোকদ্দমায় ০৭/০৯/২০২০ তারিখে প্রেসক্লাব নিয়ে রায় প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে জি এম নূর ইসলাম দিং আবু আহমেদ দিং কে প্রতিপক্ষ করে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপীল মামলা দাখিল করেন। সোমবার শুনানী শেষে বিজ্ঞ আদালত নিম্ম আদালতের আদেশ স্থগিত করেন।

এদিকে, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের স্থগিতাদেশ জানার পর সাতক্ষীরা প্রেসক্লাবে চাঞ্চল্য ফিরে আসে। উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা সভাপতি জি,এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক-মোজাফফর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে শুভেচ্ছা জানান। আপীলকারির পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট গোলাম মোস্তফা ও এডভোকেট জি এম আবু বকর সিদ্দিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!