
সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চলে চোখওঠা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে এই সংক্রমন এমন পর্যায়ে পৌছেছে প্রায় বাড়িতে চোখ ওঠা রোগী অবস্থান নিশ্চিত হচ্ছে। ফার্মেসিগুলোতে ঔষধ( ড্রপ) সংকট দেখা দিয়েছে।
চোখ ওঠা এক ধরনের ছোয়াচে ভাইরাস বিধায় অতি সহজেই দ্রুততার সাথে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তি আক্রান্ত হচ্ছে। সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চলে গত দুই সপ্তাহ যাবৎ ব্যাপক ভিত্তিক চোখ ওঠা বা চোখ লাল হওয়া ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়েছে। শহর হতে গ্রাম সর্বত্র চোখ ওঠার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কেবল মাত্র বয়স্করা নয়, শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। চোখ ওঠারোগে আক্রান্ত মনিরুল ইসলাম জানান গত এক সপ্তাহ আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছি। তিনি জানান সাধারনত প্রথমে এক চোখ লাল হয়, পরে দুই চোখই লাল হয়। চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায় এবং এক ধরনের অস্থিরতায় ভর করে চোখ। কোন কোন সময় চোখের পাতা ফুলে যায়, চোখ ব্যথা হয়। অনেক সময় চোখে ঝাপসা দেখা যায়। তিনি জানান একই সাথে পরিবারের সদস্যরা এ রোগে আক্রান্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.