মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ভোমরায় ১০৫ বোতল ফেনসিডিলসহ এক চিহ্নিত মাদক চোরাকারবারি আটক 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঘোষপাড়ার আম বাগানে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবুল হাসান খোকা (২০) নামে এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২০) সকাল ৮টার দিকে ভারত থেকে চোরা পথে ফেনসিডিল নিয়ে আসার সময় তাকে আটক করা হয়। আটক আবুল হাসান খোকা ভোমরার কানপাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি শহিদুল ইসলামের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ এক জনকে আটক করা হয়েছে।

তবে, এ সময় মাদক পাচারের সাথে জড়িত ভোমরার নুর মোহাম্মদ গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং লক্ষীদাড়ীর জবেদ আলীর ছেলে বাবু (২৫) আরো কয়েক জন পালিয়ে যায়।

এ ঘটনায় আটককৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!