বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

নারায়নগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সৃষ্টি করেছি কিছু দুষ্কৃতিকারী সে ঐতিহ্য নষ্ট করতে চায়। তারা যখনই সুযোগ পায় তখনই অপকর্মে লিপ্ত হয়। আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করবো।

আইজিপি মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ঢাকায় স্বামীবাগ লোকনাথ মন্দির পূজামন্ডপ এবং নারায়নগঞ্জে আমলাপাড়া সার্বজনীন মন্দির পূজামন্ডপ পরিদর্শনকালে একথা বলেন।

তিনি বলেন, আজ রাত দুর্গাপূজার শেষ রাত, আগামীকাল বিসর্জন। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ সময় নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা কোন ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। তিনি বলেন, এ সময় পূজামন্ডপে অন্তত একজন হলেও পাহারায় থাকতে হবে। কোন অপরাধী অঘটন ঘটানোর চেষ্টা করলে তাকে ধরতে হবে। যদি আপনারা ধরতে না পারেন, তাকে চিনে রাখেন, আমরা ধরবো।

তিনি এ সময় পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল নির্বিঘ্নে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে বলে আমরা আশাবাদী।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং হিন্দু নেতৃবৃন্দ আইজিপির সাথে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!