প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ১২:৫৪ এ.এম
পাটকেলঘাটা যুবলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা যুবলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটা গোলাম হোসেন মার্কেটে যুবলীগ কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন উৎযাপিত হয়। তালা উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা যুবলীগ এর সভাপতি প্রার্থী মাহাবুব হোসেন মিন্টুর নেতৃত্বে এ কেক কাটা অনুষ্টান ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় (শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন)। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান সরুলিয়া ইউপির স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আজিবার হোসেন তুহিন,সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন,রায়হান, রিমন,শান্ত, রানা সরদার।যুবলীগ নেতা আলম,কৃষকলীগ নেতা জামাল বিশ্বাস,মো আক্তার হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হক।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.