শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

সাতক্ষীরায় ভাষা সৈনিক অ্যাড. আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮৬ বার পড়া হয়েছে

ভাষা সৈনিক অ্যাড. আব্দুর রহিম ছিলেন মুক্তমনের প্রতিবাদী মানুষ। তিনি ছিলেন সৎ সাহসী, দৃঢ়চেতা, নির্লোভ, ত্যাগী, আত্মমর্যদা সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য একজন নিরহংকারী মানুষ। এসব কারণে তিনি জীবনের দীর্ঘ সময় আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত রেডক্রিসেন্টের মত প্রতিষ্ঠানে। একটি রাজনৈতিক দলের নেতা হয়েও তিনি সবদলের নেতাকর্মীদের কাছে সমান গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন। তার বলিষ্ঠ নেতত্ব সাতক্ষীরার ভূমিহীন-ক্ষেতমজুরদের অধিকার আদায়ের সংগ্রামকে তরান্বিত করে বহু মানুষের পুনর্বাসনের পথ তৈরী করে দেয়। নাগরিক অধিকার আদায়ের পাশাপাশি জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ১৯৫২ এর ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। এসব কারণে অ্যাড. আব্দুর রহিমের মৃত্যু নেই। তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবেন।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত অ্যাড. আব্দুর রহিমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব বলেন।

আজ শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক আনিসুর রহিম।

বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, জেএসডির জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নেতা ও অ্যাড. আব্দুর রহিমের পুত্র আনোয়ার জাহিদ তপন, সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!