বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালের কণ্ঠ ছাড়লেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার শেষবারের মত অফিস করেন তিনি।

 

ব্যক্তিগত কারণেই তিনি কালের কণ্ঠ ছেড়েছেন বলে জানা গেছে।

গত বছরের সেপ্টেম্বরে কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন মোস্তফা কামাল। এর আগে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের মে মাসে মোস্তফা কামাল সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন কালের কণ্ঠে। ২০১০ সালের জানুয়ারি মাসেই দৈনিকটির উপ-সম্পাদক হিসেবে পদোন্নতি পান।

কালের কণ্ঠে যোগদানের আগে তিনি দৈনিক প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্ন থেকে তিনি দৈনিকটির কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!