বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ব্যাংদহের মরিচ্চাপ নদীতে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতায় পুঁইজালা দল চ্যাম্পিয়ন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার মো জাহারুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জোড়দিয়া মর্ডাণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, জাতীয় ক্রীড়াবিদ সেতারা জামান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, ইউপি সদস্য মহাদেব ঘোষ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দিপ প্রমুখ।

এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এ পুঁইজালা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন এবং মশিডাঙ্গা দ্বিতীয় স্থান লাভ করে রানার্সআপ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতার পূর্বে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মরিচ্চাপ নদীতে স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে নৌকা বাইচ ও স্কুল সাঁতার প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিনোদন প্রিয় মানুষেরা দুপুর ২টা থেকে মরিচ্চাপ নদীর তীরবর্তী দু’পাড়ে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে ব্যাংদহা এলাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!