
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণে সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চলের বিস্তির্ণ এলাকা পাাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলও। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পানিতে ভেসে গেছে শত শত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলো নিদারুন কষ্টে পড়েছেন। বৃষ্টির কারণে উপার্জন বন্ধ থাকায় স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এদিকে, উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বেঁড়িবাধে নতুন করে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এর ফলে আতংকে রয়েছে উপকুল বাসী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপকুলীয় এলাকার ৩৫ টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার জরাজীর্ণ বেঁড়িবাধ ঝুকির মধ্যে রয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে থেমে শেতে হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামিকাল শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছি। এদিকে, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ দিনের মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৮ মিলিমিটার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.