
সাতক্ষীরায় নিম্নচাপের প্রভাবে একটানা মাঝারি বৃষ্টি হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল করছে কম। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেননা কেউ। নদীতে জোয়ার বৃদ্ধি পাওয়ায় শ্যামনগরের গাবুরা ১নং ওয়ার্ডে কপোতাক্ষের চ্রাটি পয়েন্টে ও বুড়িগোয়ালিনি ইউনিয়নের চুরি নদীর দুর্গাবাটি নামকস্থানে ফাটল দেখা দিয়েছে। আমন ধানের ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার রায়হান জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৪২মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, নদীতে এখন জোয়ার রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত শ্যামনগরের ৫টি পয়েন্টে বেড়িবাধের উপর দিয়ে পানি উপছে পড়ায় সামান্য ফাটল দেখা দিয়েছে। সাতক্ষীরায় ৮০০ কি.মি. বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৪৬টি পয়েন্ট ঝুকিপূর্ণ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.