শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড ও বিরক্ত করাই তালায় এক ছাত্রীর আত্মহত্যা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে।

আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননে প্রাণ দেয়।

ওসি মেহেদী আরো জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃতুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিষ্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিউটি মন্ডলর বাবা বলেন, দুইদিন আগেও তিনি থানায় গিয়ছিলেন, বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়ছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়ের প্রাণ দিতে হতো না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!