মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে পাওবো’র নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১০ টায় পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের এর সাথে সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, প্রভাষক মো. কামরুজ্জামান মো. নুরুল হক, শফি আহমেদ প্রমুখ।
জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ‘সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে একনেকে পাশ হওয়া ৪শ’৭৫ কোটি টাকার প্রকল্পের কাজ হলে সাতক্ষীরায় আর জলাবদ্ধতা থাকবেনা এবং মানুষ পানিবন্দী হবেনা। শাঁখরা কোমরপুর স্লইচ গেটের জন্য নতুন ডালা দু’একদিনের মধ্যে সাতক্ষীরায় পৌছাবে। সাতক্ষীরার খালগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন শুরু হবে বলে জানান তিনি।’
এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে জেলার নাগরিকদের পানিবন্দী দূর্বিসহ জীবন থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।’ এসময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!