
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পিতা কাজী বজলুর রহমান গুরুতর অসুস্থ্য হয়ে রাজধানীর বার্ডেম কার্ডিয়াটিক হাসপিটালের সিসিইউ তে ভর্ত্তি রয়েছেন।
হসপিটাল কতৃপক্ষ জানায়,গত ১৪ আগষ্ট পুলিশ সুপারের পিতা কাজী বজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বার্ডেম কার্ডিয়াটিক হাসপিটাল থেকে ওপেন হার্ড সার্জারি করান। বার্ডেম হাসপিটাল কতৃপক্ষ জানান অপারেশন সফল হয়েছে। ওপেন হার্ড সার্জারির পর ৪ দিন তিনি আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার উন্নতি হলে ৪ দিন পরে তাকে সিসিইউ তে আনা হয়েছে। শারীরিক অবস্থার আরো উন্নতি হলে সিসিইউ থেকে ক্যাবিনে দেওয়া হবে বলেও জানিয়েছেন হাসপিটাল কতৃপক্ষ।
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সার্বক্ষণিক তাঁর পিতার পাসে থেকে সেবাযত্ন করছেন বলে জানা গেছে। পুলিশ সুপার তার পিতার দ্রুত সুস্থ্যতার জন্য তাঁর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষিণী ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.