করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রবিবার রাত পৌনে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে, জেলায় করনোর উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন ৯১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন।
মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপোতা গ্রামের একোবার সরদারের ছেলে বাক্কার সরদার (৬০)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার পাঁচপোতা গ্রামের বৃদ্ধ বক্কার সরদার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই বৃদ্ধের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.