
সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস। আজ সকাল ১০টায় সাতক্ষীরার খুলনা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, দোয়া মোনাজাত, শোক র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
https://youtu.be/mzmDz0l6X4o
দিবসটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক জনাব হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্কাউট সদস্যগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করেন।

শোক দিবস উপলক্ষ্যে গরীবদের মাঝে খাদ্য বিতরন কর্মসূচীর আয়োজন করে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি, জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.