মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে নতুন ভবনে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বহুতল বিশিষ্ট আধুনিক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় ডান পাশে (পশ্চিম দিকে) বৃহৎ পরিসরে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নতুন মাত্রায় শুরু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন অফিসের এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইডের সভাপতি, বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা লিগ্যাল এইডের সদস্য ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মো. নিয়াজ মাহমুদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন আদালতের বেঞ্চ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন। উল্লেখ্য, এর আগে জেলা লিগ্যাল এইডের যাবতীয় কার্যক্রম গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন ও আধুনিক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৮ম তলা থেকে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছিলো। ফলে সুউচ্চ ভবনে নির্মিত ওই অফিসে গিয়ে সরকার প্রদত্ত বিনামূল্যে আইনি সহায়তা পেতে অসহায়, দুস্থ ও বয়োবৃদ্ধ মানুষদেরকে লিফট থাকা সত্ত্বেও ওপরে ওঠা-নামায় বেশ কষ্ট পেতে হচ্ছিল। পরে জেলা লিগাল এইড-এর সভাপতি, বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৮ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবনের নিচতলায় এই অফিসের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!