
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাতক্ষীরায় শোকের মাস আগস্ট উপলক্ষে বৃক্ষ রোপণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান। শুক্রবার (১২ আগষ্ট) সাতক্ষীরা পুলিশ লাইনে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলার পুলিশ জনাব সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় , সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিওও আব্দুল্লাহ ওমর নাসিফ, কাজী জারজিস বিন এরতাজা, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ।
সর্বশেষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও ড. কাজী এরতেজা হাসান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.