
সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চলে চলছে তীব্র খরা ও অনাবৃষ্টি। জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে।
পানির অভাবে খাঁ-খাঁ করছে মাঠঘাট। আমন ধান রোপণের সময় বিলম্ব হয়ে পড়ছে। অনেকে বাধ্য হয়ে সেচ দিয়ে আমন ধান রোপণের চিন্তা করছেন। আষাঢ়-শ্রাবণ বর্ষা ঋতু। আষাঢ় মাসে মাঠ-ঘাট বৃষ্টির পানিতে টইটম্বুর থাকে। কৃষক আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করেন। সাধারণত আষাঢ় মাসের ১৫ তারিখের পর থেকে এই অঞ্চলের কৃষকরা আমন রোপণে ব্যস্ত সময় পার করেন। কিন্তু এবার বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সম্পূরক সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখা হচ্ছে। এতে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.