
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নর গোলাখালী দ্বীপ গ্রাম হঠাৎ বাঘ দেখা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বাঘের ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছে না।
গ্রামবাসীরা জানায়, গত রবিবার ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ গোলাখালী গ্রাম রফিকুল ইসলামের চিংড়ি ঘেরের রাস্তায় দেখা যায়। সেখানে বাঘটি প্রায় ২০ মিনিটের মতো হাঁটাহাঁটি করছিল। এসময় গ্রামবাসীদের চিৎকার ও টিনের শব্দ বাঘটি আবার বনের মধ্যে ফিরে যায়।
গোলাখালী গ্রামের চিংড়ি ঘের মালিক রফিকুল জানায়, ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এসময় বাঘটি মৎস্য ঘেরের রাস্তায় হাটাহাটি করতে থাকে। গ্রামবাসী দেখতে পেয়ে একত্রিত হয়ে চিৎকার শুরু করে এবং টিনের উপর বাড়ি দিয়ে শব্দ করতে থাকায় বাঘটি ভয়ে বনের মধ্যে চলে যায়।
গোলাখালী গ্রামের ভোলানাথ মন্ডল বলেন, বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত। আমরা রাতে ঘর থেকে বের হতে পারছি না।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান লোকালয়ে বাঘ প্রবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় স্থানীয় ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) এবং সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) এর সদস্যরা সার্বক্ষনিক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ওই এলাকায় জনসাধারণের সাবধানে চলাচলা করতে বলা হয়েছে। তাছাড়া গরু, ছাগল যাতে বনের দিকে না যেতে পারে সে বিষয় গ্রাম বাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রামটি সুন্দরবন লোগায়া হওয়ায় মাঝে মধ্যে সেখানে বাঘৈর আনাগোনা দেখা যায় বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.