
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪ জুন -২০২২) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদ উল্লাহ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ও নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক প্রমুখ।