বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন -০২বোর্ডের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-০২ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় পানি উন্নয়ন বোর্ড-০২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এর সাথে সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. নুরুল হক, শফি আহমেদ, ছোহরাব বাবু প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জেলার নাগরিকদের পানিবন্দী জীবন থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।

এসময় জলাবদ্ধতা নিরসনে প্রাণসায়ের খাল, বালিথাগেট, কোলকাতা খাল, লাবন্যবতি খাল, ভায়া ভাড়ুখালী খাল হয়ে গাংনীয়া ব্রিজ দিয়ে শাখরা গেট পর্যন্ত পরিদর্শন করে যেখানে যেখানে নেট পাটা বাঁধা বিপত্তি আছে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিলে তিনি দেখবেন বলে এগুলো নোট করেন এবং তিনি বলেন, আমরা ডিভিশন ১ এবং ২ মিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দদের আশ্বাস প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জলবদ্ধতা নিরসন বিষয়ে আরো বলেন, জলাবদ্ধতা নিসনের প্রজেক্ট পাশ হয়েছে। বর্ষার পরপরই কাজ শুরু হবে। এসময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!