
এক ট্রলি চালকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যর স্বামীর ছবি ব্যবহার করে অবৈধ বেষ্ট টিম নামে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সম্মান হানি করার অভিযোগে বেষ্ট টিমের এডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী বেষ্ট টিমের প্রধান পৃষ্ঠপোষক অ্যাড. শাহানাজ পারভিন মিলির বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামের আলমগীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রবি বাদি হয়ে যথাক্রমে রবিবার ও মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় এ মামলা দুটি দায়ের করেন।
এ দু’টি মামলায় দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, গত ২৮ আগষ্ট কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাছুরাকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ির দরজা, শোকৈজ ও আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা ও গুরত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের ঘটনায় রবিবার রাতে মামলা হয়ে সদর থানায় মামলা (৭৮নং) হয়। মামলায় বেষ্ট টিমের এডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী বেষ্ট টিমের প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি, কুলিয়া ইউপি সদস্য মোশরারফ হোসেন, মাছুরা খাতুন ও পরানদহের আবুল হোসেনকে আসামী করেন মামলার বাদি আলমগীর হোসেন। সে অনুযায়ি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মিলি ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গত ২২ আগষ্ট ও ২৪ আগষ্ট সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আপত্তিকর মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রবি বাদি হয়ে মঙ্গলবার ২০১৮ সালের তথ্য প্রযুক্তি আইনের ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা (১নং) দায়ের করেন। মামলায় দেবহাটার কুলিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভিন মিলি, শেখ আব্দুস শহীদ চঞ্চল, উজ্জ্বল ও তুহিন খান ওরফে রানাকে আসামী করা হয়েছে।
মাহফুজা সুলতানা রবি তার মামলায় উল্লেখ করেছেন যে, অবৈধ বেষ্ট টিম নামে শাহানাজ পারভিন মিলি নিজেকে সাংবাদিক, আইনজীবী ও বেষ্ট টিমের প্রধান পৃষ্ঠপোষক পরিচয়ে গত ২২ আগষ্ট এ ছাড়া গত ২৪ আগষ্ট শেখ হালিম টুটুল নামের আইডি খুলে রবির স্বামীর ছবি ব্যবহার করে বিভিন্ন জনের ফেইসবুকে আক্রোশমূলক পোষ্ট ও লেখা আপলোড কর। এ ছাড়া ওই চক্রটি জেসপিন ম্যাকুটা নামক ফেসবুক আইডিতে অশ্লিল মন্তব্য করে রবি ও তার পরিবারের সম্মান ক্ষুন্ন করে বলে অভিযোগ।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় বলেন, মঙ্গলবার বিকালে মোস্তাফিজুর ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে সদর থানা থেকে আদালতে পাঠানো হয়। তাদের পক্ষে কোন জামিন আবেদন জানানো হয়নি। সন্ধ্যায় তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া মোস্তাফিজুরের ইয়াবা সেবনের ভিডিও চিত্র ফেসবুকে আপলোড হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেষ্ট করোনো হয় ডোপ টেষ্টে মাদক সেবনের সত্যতা নিশ্চিত হওয়ায় পুলিশ বাদি হয়ে রাতেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.