
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে নারিকেল গাছ মার্কায় সমর্থন জানিয়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা।
সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯ টায় প্রার্থীর শহরের উদয়ন রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। সেই সাথে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেন। তার কর্মী সমর্থকদেরকে শেখ রকিব হোসেনের পক্ষে কাজ করারও অনুরোধ জানান তিনি। এসময় তিনি তার কর্মী সর্মথকদের মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে নারিকেল গাছ প্রতীকে ভোট দেওয়ার এবং তার পক্ষে কাজ করার আহবান জানান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মৃনাল কান্তি রায় চৌধুরী (পপা) বলেন, তার বাবা-দাদাও আওয়ামী রাজনীতি সাথে জড়িত ছিলেন। তিনি নিজেও আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে। পৌর নির্বাচনে শেখ পরিবারের সদস্যকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বঙ্গবন্ধুর পরিবারের প্রতি খানিকটা হলেও ঋণ শোধ হবে, বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.