মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ভোমরায় প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয় আমার নেতৃত্বে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা খুব সহজেই অতীত ভুলে যাই। ১৯৭১ সালে এই ভোমরায় প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয় আমার নেতৃত্বে। এই ভোমরা’র অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। সেজন্য শিক্ষার্থীদেরকেও সুন্দর করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলা শিক্ষকদের দায়িত্ব। যুব সমাজকে মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে। কারণ মাদক যুব সমাজকে ধ্বংশ করে দিচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। নির্বাচিত বেরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (২০০০ স্কুল) ২য় ও ৩য় তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবন ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!