বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নাগরিক কমিটির পৌর অফিস ঘেরাও ও মানববন্ধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

বিধি না মেনে যেখানে সেখানে গৃহনির্মানের অনুমতি দেওয়া এবং পৌরসভার মধ্যেই অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের সব পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভা ঘেরাও করেছে জেলা নাগরিক কমিটি। 

শহরের এক তৃতীয়াংশ মরিচ্চাপ ও বেতনা নদীর পানির চাপে বছরের ছয় মাস জলাবদ্ধ থাকে অভিযোগ করে কমিটির নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক জোয়ার ও বৃষ্টির পানিতে সাতক্ষীরা পৌরসভার দুই লাখ জনগোষ্ঠীর বেশীরভাগ এখন পানিবন্দী এলাকায়। তাদের অবস্থা নানা কারনে মানবেতর হয়ে উঠেছে। যাতায়াতের পথ এবং কর্মসংস্থান হারিয়ে মানুষের জীবনযাত্রা ব্যহত হবার উপক্রম হয়েছে। একই সাথে শহরের প্রানসায়ের খাল বর্জ্যে পরিনত হয়েছে।

মঙ্গলবার সকালে নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এবং মানববন্ধন চলাকালে এসব কথা বলেন বক্তারা। তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন অবিলম্বে পানি নিষ্কাশনের বাধা দূর করতে হবে, পানি নিষ্কাশনের পথ ছাড়া কোন বাড়ি নির্মানের অনুমতি দেওয়া যাবে না। একইসাথে পৌরসভার ঘের উচ্ছেদ, রাস্তা সংস্কার, নর্দমা সংস্কার করে পানিপ্রবাহ সচল করতে হবে।

ঘেরাও কর্মসূচী ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, অপরেশ পাল প্রমুখ।
পরে তারা মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!