শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের এক অদম্য ক্রান্তি – কবি তন্ময়

সাতক্ষীরার কথিত বেষ্ট টিমের মিলি ও মোস্তাফিজুর গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৬৫ বার পড়া হয়েছে

তালাকপ্রাপ্ত এক নারীকে নিয়ে সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামে ট্রলি চালক আলমের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় বেষ্ট টিমের এডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাফিজুর রহমানের বাড়ি দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামে। তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলি জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, গত শুক্রবার কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাছুরাকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ির দরজা ভেঙ্গে শোকেজ ও আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা ও গুরত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের ঘটনায় রবিবার রাতে মামলা হয় সদর থানায়। মামলায় মিলি ও মোস্তাফিজসহ পাঁচজনকে আসামী করেন মামলার বাদি আলমগীর হোসেন। সে অনুযায়ি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মিলি ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার পরানদহের ট্রলী চালক আলমগীরের বাড়িতে ভাঙচুর, লুটপাট এর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে শিবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সোমবার সকালে পরানদহ মনির মোড়ে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মোস্তাফিজুরের ইয়াবা সেবনের ভিডিও ফুটেজ বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুলিশ নড়ে চড়ে বসে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!