মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে সাতক্ষীরায় যুবক গ্রেপ্তার

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রেজোয়ান হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ৮টার দিকে তাকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রেজোয়ান সাতক্ষীরা সদর উপজেলার বকৈারী গ্রামের মন্টু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের এক কৃষক জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়াশুনা করে। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়া আসার পথে রেজোয়ান তাকে গত ২৩ মে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে খলিলনগরের সাবেক এমপি আব্দুল খালেক মোড়লের বাড়ির মোড় থেকে তার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাস করে অপহরণ করে রেজোয়ান ও তার কয়েকজন সহযোগী। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সদরের আলীপুর হাটখোলা নাম স্থান থেকে মেয়েকে উদ্ধার করা হলেও পালিয়ে যায় অপহরণকারিরা। এ ঘটনায় তিনি রজোয়ানের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সে অনুযায়ি গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক অর্পনা রায় রেজোয়ানকে রবিবার রাত ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে বৈকারী বাজার থেকে গ্রেফতার করেন। সোমবার রেজোয়ান সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেজোয়ান বহু নারী কেলেঙ্কারীর নায়ক। তার কারণে দু’ বছর আগে বৈকারীর মিজানুর মোল্লার মেয়ে গাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অর্পণা রায় জানান, গ্রেফতারকৃত রেজোয়ানকে সোমবার দুপুরে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!