
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জয়িতা ফাউন্ডেশন -এর ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) আফরোজা খান।
https://youtu.be/trlviPm7u78
আজ শনিবার (২১ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জয়িতা ফাউন্ডেশনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম, পরিচালক -১ (উপসচিব) মো. আরিফুল ইসলাম, পরিচালক -২ (উপসচিব) নিপুল কান্তি বালা, প্রকল্পের মাস্টার কনসালটেন্ট ফারুক হোসেন, প্রকল্পের উইমেন ইকনোমিক এমপাওয়ার্মেন্ট কনসালটেন্ট চন্দ্র শেখর সাহা, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।