মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরায় বেষ্ট টিমের কর্মকর্তাসহ হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

তালাকপ্রাপ্ত এক নারীকে নিয়ে সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামে এক ট্রলি চালকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বেষ্ট টিমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহানাজ পারভিনসহ দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শিবপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত পরানদহ মনির মোড়ে মানববন্ধন চলাকালে শিবপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তেব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মনি, সাংগঠণিক সম্পাদক সাঈদুর রহমান, পরানদহ বাজার কমিটির সভাপতি ইয়াছিন আলী পলাশ, সাধারণ সম্পাদক তহিদুর রহমান, বেষ্ট টিমের শিবপুর ইউনয়ন লিডার রায়হা্ন হোসেন, হাজিরা খা্তুন ময়না, ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আড়াই মাস আগে ছেলে সাবিরকে নিয়ে বাপের বাড়ি দেবহাটা উপজেলার কুলিয়া গাজীপাড়ায় চলে যায় পরানদহ গ্রামের আলমগীরের স্ত্রী মাছুরা। গত পহেলা আষাঢ় সাবির সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। আলমগীর ছেলে সাবিরের লাশ পরানদহ নিয়ে আসতে চাইলে মাছুরা ও তার বাপের বাড়ির লোকজন আনতে বাঁধা দিয়ে কুলিয়া গ্রামে তড়িঘড়ি করে মাটি দেয়। এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে আলমগীর গত ২৫ আগষ্ট স্ত্রীর নামে তালাকনামা পাঠায়। খবর পেয়ে মাছুরা স্বামীর বাড়িতে এলে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। একপর্যায়ে ২৮ আগষ্ট সকালে এ নিয়ে মনির মোড়ে শালিসি বৈঠক মীমাংসা হয়নি। ওইদিন দুপুর আড়াইটার দিকে মাছুরা, তার ভাই আবুল হোসেন, কুলিয়া ইউপি সদস্য মোশাররফ হোসেনসহ কয়েকজনকে নিয়ে বেষ্ট টিমের কর্মকর্তা পরিচয়ে কুলিয়ার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহানাজ পারভিন মিলি পরানদহ গ্রামে এসে আলমগীরের ঘরের তালা ভেঙ্গে ফেলে। ঘরের মধ্যে ঢুকে তারা শো কেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৫ হাজার ১০০ টাকা, সোনার গহনা, আড়াই বিঘা জমির বন্দকী দলিল, মাছুরার দলিল, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরত্বপূর্ণ কাগজপত্র ও ব্যবহৃত জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। সন্ধ্যায় অভিযোগ দিতে গেলে মিলি ও মোস্তাফিজুর থানার মধ্যে আলমগীরকে হুমকি ধামকি দেয়। উল্টো মাছুরাকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ করানো হয়। ২৯ আগষ্ট আলমগীর থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

বক্তারা বলেন, বেষ্ট টিম কি, তাদের কাজ কি? তারা মানবাধিকার কর্মী, সাংবাদিক, জেলা পরিষদের কর্মকর্তা, আইনজীবী পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হয়রানি করছে। প্রশাসন সব কিছু জেনেও কেন কোন ব্যবস্থা নিচ্ছে না তা জানতে চান। একই সাথে বেষ্ট টিমের কর্মকর্তা পরিচয়দানকারি ইয়াবা সেবনকারি মোস্তাফিজুর ও তার স্ত্রী শাহানাজ পারভিন মিলিসহ আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!