
সাতক্ষীরা তালা উপজেলা পাটকেলঘাটা থানা, নবগঠিত আহবায়ক আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। কুমিরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গতকাল, ৩০ শে এপ্রিল শনিবার রাত ১১ টার সময় পাটকেলঘাটাস্থ একটি শপিং কমপ্লেক্সে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেক এর নেতৃত্বে তালা উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রিন্সিপাল রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অন্যান্য নেতৃবৃন্দ এর মধ্যে কুমিরা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সাধারন সম্পাদক শেখ মওদুদ হোসেন মধু, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ মন্টু হোসেন , রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রনেতা বর্তমান কুমিরা ইউনিয়ন যুবদলের আহবায়ক, বি এম সেলিম রেজা,সাবেক ছাত্রনেতা, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব শেখ সামরুল ইসলাম মিলন, কুমিরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ বাবলুর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো: বুলবুল রহমান। উক্ত শুভেচ্ছা অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে কারণে কুমিরা ইউনিয়ন বিএনপি, কুমিরার সন্তান পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক আব্দুস সালামকে সার্বিক সহযোগিতা সহ কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথকে দাবানলে পরিণত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। পরিশেষে দলের সকল নেতাকর্মীর সুস্থতা কামনা সহ ঈদ পরবর্তী পূনর্মিলনীর আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.