
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় সবজি পুষ্টি বাগান পরিদর্শন করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বাগান পরিদর্শন করা হয়।
বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে আশুতোষ কুমার ঘোষের বসতবাড়িতে সবজির পুষ্টি বাগান করা হয়েছে। উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম বাগান পরিদর্শন এবং সাইনবোর্ড স্থাপন করেন। পরে তিনি নওয়াপাড়া গ্রামের উত্তর পাড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করা হয়। এখানে পাঁচ একরের ব্রিধান ৬৭ প্রদর্শণী ক্ষেত রয়েছে। প্রদর্শনী পরিদর্শন করে রোগিং ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.