
এ বছর মৌসুমী ফল তরমুজের উৎপাদন কম হওয়ায় দাম অন্যান্য বারের চেয়ে তুলনামূলক একটু বেশি। কারণ হিসেবে তরমুজ উৎপাদনে আবহাওয়া উপযোগী না হওয়াকে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াকে দুষছেন তারা। অন্যান্য বছরের তুলনায় ফলন তুলনামূলকভাবে কম হলেও কৃষক ন্যায্য দাম পাচ্ছেন এমনটি বললেন গোপালগঞ্জ ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও আড়ৎদারেরা।
https://youtu.be/Tz28iFlZ_Bk
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সরেজমিনে গোপালগঞ্জ ফল বাজারে গিয়ে মৌসুমী ফল ব্যবসায়ীদের সাথে আলাপকালে গোপালগঞ্জ ফল বাজার আড়ৎদার সমিতির সহ- সভাপতি ইয়াদ আলী চৌধুরী, সভাপতি নাজমুল ইসলাম, কমিটির সদস্য আকু মোল্যা গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। বাজার ঘুরে জানা গেছে আনুমানিক ১০ থেকে ১৪ কেজি (বড়) সাইজের তরমুজের পাইকারি দর প্রতি শত ৩০ হাজার টাকা, ৭ থেকে ১০ কেজি (মাঝারি) সাইজের প্রতি শত তরমুজের পাইকারি দর ২০ হাজার টাকা এবং ৪ থেকে ৫ কেজি (ছোট) সাইজের তরমুজের পাইকারি দর প্রতি শত ১০ হাজার টাকা বিক্রি হচ্ছে।