প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২২, ৫:৪২ পি.এম
সুন্দরবনের অভয়াশ্রমে মাছ ধরার অভিযোগে ৭ জেলে আটক

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের অভয়াশ্রম বালিঝাঁকি খাল এলাকায় মাছ ধরার সময় মালামালসহ সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার সকালে ফরেস্ট গার্ড (এফজি) আবু বকর সিদ্দিকের নেতৃত্ব তাদেরকে আটক করা হয়। এসময় বিশেষ বাহিনী উপস্থিতি টের পেয়ে কয়েক জেলে মালামাল ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়।
আটক জেলরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোজাম সরদারের ছেলে মনিরুল ইসলাম, মিজানুর মোড়লের ছেলে মাসুদ রানা, চা্ঁদনিমুখা গ্রামের মৃত মহরম সরদারের ছেলে খলিল সরদার, চন্ডিপুর গ্রামের মৃত কাফিল গাজীর ছেলে হাবিবুর গাজী, সামছুর শেখের ছেলে রবিউল শেখ, ওয়াজেদ আলী গাজীর ছেলে আবুল বাশার এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল খালেক।
সুন্দরবন,ৎসাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, অভয়াশ্রমের ভিতরে মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা সত্বেও মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মুল্যের ২টি জাল ও ২টি নৌকাসহ মাছ ধরার সামগ্রী জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.