শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অবহেলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় একটি মামলা করেন রোনাল্ড মিকি গোমেজ। তিনি অগ্নিকাণ্ডে নিহত অ্যান্থনি ভেরন পলের (৭৪) মেয়ের জামাই।

মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, করোনা ইউনিটে ঘটনার সময় কর্মরত চিকিৎসক-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের বর্ধিত অংশে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। তাদের মধ্যে প্রথম তিন জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দু’জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তারা রিপোর্টের অপেক্ষায় ছিলেন। মারা যাওয়া রোগীরা প্রফেসর ড. মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!