শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সাংবাদিক আদম শফিউল্লাহ‘র শ্বশুর আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১১৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলামের বেয়াই ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিএম আদম শফিউল্লাহ‘র শ্বশুর প্রাক্তন শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। (ইনালিল্লাহী ওয়াইনা ইলাহী রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় ১০ মিনিটে সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ নিজস্ব বাস ভবনে কিডনি ও ডায়াবেটিস জনিত কারনে মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্বীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নূর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!