
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলাসহ একযোগে দেশের ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে বিদ্যুৎ বিভাগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ওজোপাডিকো সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।
এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো’র কর্মকর্তা, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.