বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে জিআরএস এর বেজ লাইন জরিপ

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে জিআরএস এর বেজলাইন জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও পরিষদে পৃথক পৃথক ভাবে এ জরিপ পরিচালনা করা হয়।

অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বেজ লাইন জরিপ পরিচালনা করেন, অ২ও প্রকল্পের ইয়াং প্রবেশনাল ফাহাদ হাসান আদনান। তথ্য সংগ্রহকারী হিসাবে দায়িত্ব পালন করেন, মাজেদুল হক, আবির জাসান, জিনেট চাকমা ও রহমত উল্লাহ। অনুষ্ঠানে সরকারি সেবা সমূহ, সেবা গ্রহণকারীদের প্রাপ্যতা, সমস্যা, অনলাইন ও ডিজিটাল ব্যবস্থা ব্যবহারের নিয়ম, ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা, অভিযোগের প্রতিকার ব্যবস্থার অগ্রগতি (ইত্যাদি) বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া সরকারি সেবা পেতে সমস্যা, অনিয়ম ও সেবা গ্রহণকারীসহ সাধারণ মানুষের সন্তুষ্টি-অসন্তুষ্টি বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি জণসাধারণের কাছে সেবা সহজে পৌছে দেওযা, ভোগান্তি দূর করা, সেবা সম্পর্কে ও অভিযোগ সম্পর্কে নিশ্চয়তা ও অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য সেবা গ্রহণকারী বা অভিযোগকারী ও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে থাকার বিষয়টি সম্পর্কে করনীয়তা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জরিপ কার্যক্রম চলাকালে পরিদর্শন ও সার্বিক খোজখবর নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!