
সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা ও সমাজ সেবক ফারুক হোসেনের মাতা রাবিয়া খাতুন (৬৮) সোমবার রাতে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)। মঙ্গলবার (২৯ মার্চ) যোহর নামাজ বাদ গুনাকরকাটি দরবার শরীফে জানাযা নামাজ শেষে গুনাকরকাটি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা নামাজে ইমামতি করেন মাওঃ মোঃ আরিফুল্লাহ। কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী, প্রাক্তন শিক্ষক খলিলুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আনিসুর রহমান, সাতক্ষীরা জেলা বিডিএমএ‘র সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবীব, সাধারণ সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ এম এম নুর আলম, সদস্য মইনুল ইসলাম, শেখ ইয়াসির আরাফাত, বুধহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, আওয়ামীলীগ নেতা ফিরোজ খাঁন মধু, ডাঃ রেজাউল্লাহ, আঃ হামিদ, মাওঃ ওসমান গনি প্রমূখ নামাজে অংশ নেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।