
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে মহিলাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চল এ আলোচনা সভার আয়োজন করে।
কারিতসা জার্মানীর আর্থিক সহায়তায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী। সভায় বক্তব্য রাখেন, কারিতাস ম্যানেজার আলোই শিয়াস গাইন, ইউনিয়ন কৃষকলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ ফকির, স্বাস্থ্য সহকারী সাইফুল কবির, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার ও শহিদুল্লাহ সানা প্রমুখ। জর্জ কষ্টার গাইনের সঞ্চালনায় সভায় ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের গুচ্ছ সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.