শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় মাত্র দুইআটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মাহাদী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী।

মঙ্গলবার সকালে তালা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ জানান, তাদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেয় একই এলাকার করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিটু মোড়ল। কদিন আগে তারা দুই আটি পাট কম পেয়ে নাজের আলী ও স্ত্রী নাছিমা খাতুনের উপর চুরির দোষ চাপায়। এ সময় তারা নাজের আলী শেখকে মারপিট করে।

এদিকে সোমবার দুপুরে নাজের শেখের স্ত্রী নাছিমা খাতুন গভীর নলকূপের পানি আনতে গিয়ে মনিরুল ও মিটুর সাথে দেখা হয়। এ সময় তাদের কাছে স্বামীকে মারপিট করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও মিটুসহ ৪/৫ জন মিল নাছিমা খাতুনকে চুরির অপবাদে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!