
কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে কৃষকলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে সদরের জনতা ব্যাংক মোড়ে কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখা আহবায়ক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষক হত্যার বিচারের দাবীসহ বিভিন্ন শ্লোগান সহকারে প্রথমে এশটি র্যালী বের করা হয়। জনতা ব্যাংক মোড় হতে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তরুন আ’লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার, সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জবেদ আলি, সেক্রেটারী মুক্তি মাহমুদ, সহ-সভাপতি আবুল কাশেম সরদার, মহিদুল হক, রেজাউল, যুবলীগ নেতা সাংবাদিক তৌষিকে কাইফু, কুল্যা সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারী রবিউল ইসলাম বাদশা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শোভনালী সভাপতি কামরুজ্জামান বাবলু, সেক্রেটারী মাহবুবুর রহমান, কাদাকাটি সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী অভিজিৎ, বড়দল সভাপতি আসাদুল হক ফকির, সেক্রেটারী নীলকণ্ঠ গাইন প্রমুখ।