
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর কালিগঞ্জ, সাতক্ষীরা ও শ্যামনগর সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে বার্ষিক বনভোজনে সাতক্ষীরা সার্ভিসের এজিএম মাসুদুর রহমানের সঞ্চালনায় ও সাতক্ষীরা সার্ভিস সেল ইন-চার্জ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্দ্ধতন নির্বাহী পরিচালক কামাল হোসেন মহাসিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্ভিসের জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শ্যামনগর সার্ভিসের জেনারেল ম্যানেজার আবদুস সোবহান প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা, সুকৃতি বাবু, নুরুজ্জামান, রেজাউল করিম, নূর হোসেন, মোশারফ হোসেন, সালাউদ্দিন, আলমগীর হোসেন, দেবাশিস ঘোষ, শাহাদাত হোসেন প্রমূখ। এ সময় জনপ্রিয় বীমা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম, শাখা ম্যানেজার,ফিল্ড অফিসার, সহ সকল কর্মকর্তা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।