শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জের পল্লীতে দুধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল লুট

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি সোমবার (২৪ আগষ্ট) গভীর রাতে বিষ্ণুপুর গ্রামে এক স্কুল শিক্ষক ও তার ভাইয়ের বাড়িতে ঘটেছে।

জানাগেছে, পৃথক দু’টি বাড়ি থেকে সাড়ে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৭৯ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্রটি। এব্যাপারে বিষ্ণুপুর গ্রামের মৃত রাঘবচন্দ্র গাইনের ছেলে স্কুল শিক্ষক নির্মল কুমার গাইন (৪৫) অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও সরেজমিন জানাগেছে, সোমবার রাত আনুমানিক ১ টার পর চোরচক্রটি অভিনব কায়দায় নির্মল কুমার গাইনের পাকা বসতঘরের জানালার গ্রিল খুলে ভিতরে প্রবেশ করে।

এসময় তারা স্টীলের আলমারি ও কয়েকটি গোপন লকারের তালা খুলে ভিতরে রক্ষিত ১০ ভরি ১০ আনা ওজনের বিভিন্ন স্বণালঙ্কার ও নগদ ৭৪ হাজার টাকা নিয়ে যায়।

একই রাতে চোরচক্রটি পাশের বাড়িতে তার ভাই মৃত গোবিন্দ কুমার গাইনের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ওই বাড়ির বারান্দার গেইটের আংটা ও দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৬ ভরি ১৩ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। দুই বাড়িতে কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র তছনছ করলেও সেগুলো নিয়ে যায়নি চোরচক্র।

চুরির খবর জানতে পেরে সোমবার (২৪ আগস্ট) সকালে থানার উপ-পরিদর্শক জিয়ারত হোসেন এবং সন্ধ্যায় দেবহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. ইয়াছিন আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ও থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!