প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২২, ৭:০৬ পি.এম
সাংবাদিক শহীদুলের বোন ও আজিজুলের খালার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত রাজাতুল্যাহ সরদারের স্ত্রী দৈনিক সাতঘরিয়া পত্রিকার প্রতিনিধি ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর আশাশুনি প্রতিবেদক জি.এম আজিজুল ইসলাম ও দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলামের বড় বোন মুর্শিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন কিডনী ও লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃৃৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। শনিবার (১২ মার্চ) বাদ আছর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.