শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

আশাশুনির প্রতাপনগরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন সাতক্ষীরার জেলা প্রশাসকের

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ প্লাবিত এলাকা ও বেড়ীবাঁধ সমূহ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

রবিবার দুপুরে তিনি প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি ও চাকলাসহ ক্ষতিগ্রস্থ এলাকা ও বেঁড়ীবাধ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো শুনেছি শুনে উর্দ্ধতন কর্মকর্তা সবাইকে বলেছি। দুর্গত এলাকার মানুষ যাতে ত্রাণ সামগ্রী সুষ্টভাবে পায় এবং কোন প্রকার দুর্নীতি যাতে না হয় ইউপি চেয়ারম্যানকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোন প্রকার দুর্নীতির কথা যদি শোনা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্থানীয় জনগনকে সাথে নিয়ে রিং বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে নির্দেশদেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!