
সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপি’র পূর্বের অনুমোদনকৃত আহবায়ক কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম স্বাক্ষরিত প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের অনুমোদনকৃত কমিটি সাময়িক স্থগিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারী’২২ সাতক্ষীরা জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম নির্দেশক্রমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী’২২ জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম স্বাক্ষরিত প্যাডে উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছকে আহবায়ক ও এসএম মশিউল হুদা তুহিনকে সদস্য সচিব করে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন।