বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে মোবাইল কোর্টে ২০ লক্ষ টাকার জাল বিনষ্ট

✍️আজিজুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ লক্ষ টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মানিকখালী ফেরীঘাটের কাছে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী বিশেষ কম্বিং অপারেশন-২০২২ পরিচালনা করে ঘোলা ত্রিমোহনা, গরালী, হাজরাখালী, গদাইপুর, বলাবাড়িয়া, পুইজালা, বামনডাঙ্গা, জেলেখালী, বিজয় গ্রাম, মানিকখালী গ্রামসহ উপজেলার খোলপেটুয়া নদী থেকে চরঘেরা জাল ৫টি (৫০০০ মিটার যার মূল্য ৫ লক্ষ টাকা) এবং মশারী জাল ১৮টি (১৫০০০ মিটার যার মূল্য ১৫ লক্ষ টাকা) জব্দ করে। অপারেশন পরিচালনা করেন নৌবাহিনীর এলসি ভিপি-০১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এসময় নৌবাহিনীর এলসি ভিপি-০১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!