
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে রোটারী ক্লাব টরেন্টো ড্যানফোর্থ, কানাডা'র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শ্যামনগর থানা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ডিএম মফিজুর রহমানের সঞ্চালনায় জয়নগর ঢালী বাড়ীতে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু। বিশেষ অতিথি কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন মহিলা দলের সাধারন সম্পাদক জেসমিন আক্তার বিথী, মানবতার ফেরিওয়ালা ইয়ুথ টিম'র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা খোকন পাকানী, জাকির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.